মিশুকের জন্মদিনে স্মরণসভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরতের ম্লান আলোয় বিষণ্ন বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে অকালপ্রয়াত গণমাধ্যম ব্যক্তিত্ব ও চিত্রগ্রাহক মিশুক মুনীরের স্মৃতিচারণা করছিলেন আলোচকেরা। গতকাল ২৪ আগস্ট সোমবার ছিল তাঁর জন্মদিন। ১৯৫৯ সালে তাঁর জন্ম। বেঁচে থাকলে পূর্ণ হতো ৫৩ বছর। সে কথাই বিষাদময় কণ্ঠে বলছিলেন বক্তারা।গত বছরের ১৩ আগস্ট এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মিশুক মুনীর আর চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ চলে গেছেন না ফেরার দেশে। সে কারণে মিশুকের জন্মদিনে হলো স্মরণসভা। আয়োজন করেছিল গণসংস্কৃতি দল।নিতান্তই অনাড়ম্বর আয়োজন। চলিত রেওয়াজের কোনো সভাপতি, প্রধান বা বিশেষ অতিথিও ছিলেন না। শুরুতেই মিশুক মুনীরের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে স্বরচিত কবিতা পড়লেন তরুণ কবি রেজাউল সারওয়ার। আলোচনা ও স্মৃতিচারণা করেন অধ্যাপক মনসুর মুসা, অধ্যাপক হুমায়ুন কবির, আয়োজক সংগঠনের আহ্বায়ক শামস আল-মামুন।আলোচকেরা বলেছেন, ‘জন্মদিনে মিশুক মুনীরকে এভাবে স্মরণ করা একেবারেই অনভিপ্রেত ছিল। কিন্তু তা আজ বাস্তব। যেভাবে মিশুক ও তারেক চলে গেছেন, তা মেনে নেওয়া যায় না।’ মিশুকের কাজের মূল্যায়ন করতে গিয়ে তাঁরা বলেন, মিশুক ছিলেন নীরব কর্মী। আত্মপ্রচারবিমুখ একজন মানুষ। দায়িত্বের প্রতি ছিলেন নিষ্ঠাবান। অত্যন্ত পরিশ্রমী। নিজের কাজকেই তিনি সারা জীবনের সাধনা হিসেবে গ্রহণ করেছিলেন। এ ধরনের মানুষের অকালপ্রয়াণের ক্ষতি পূরণ হওয়ার নয়।মিশুক-তারেকসহ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের আত্মার চিরশান্তি কামনা করে শেষ হয় স্মরণসভার কাজ।হুমায়ূন আহমেদের চলচ্চিত্র উৎসব শুরুঢাকা বিশ্ববিদ্যালয়ে নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে।গতকাল সোমবার সকালে টিএসসিতে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। ‘চলচ্চিত্রে হুমায়ূন আহমেদ’ শীর্ষক তিন দিনব্যাপী এই উৎসবের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, হুমায়ূন আহমেদ রসায়নের জটিল বিষয়গুলো গল্পের মাধ্যমে উপস্থাপন করতেন। পরে শিক্ষক হওয়ায় তাঁর ছাত্ররা এখনো তাঁর ক্লাস নেওয়ার প্রশংসা করেন। তিনি ছিলেন একজন সত্যিকারের ‘স্টারি টেলার’।হুমায়ূন আহমেদের ছোট ভাই আহসান হাবীব তরুণদের উদ্দেশে বলেন, ‘তোমরাও হুমায়ূন আহমেদের মতো চলচ্চিত্রকার হয়ে ওঠো। তাঁর চেয়ে ভালো চলচ্চিত্র বানাও। তা হলেই তিনি তোমাদের কাজের মধ্যে বেঁচে থাকবেন।’উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের অধ্যাপক এ জেড এম শফিউল ইসলাম এবং চলচ্চিত্র সংসদের সদস্যরা। প্রথম দিনে আগুনের পরশমণি, শ্রাবণ মেঘের দিন ও আমার আছে জল—এই তিনটি ছবি দেখানো হয়।আজ মঙ্গলবার যথাক্রমে নয় নম্বর বিপদ সংকেত, আমার আছে জল, শ্যামল ছায়া ও চন্দ্রকথা এবং আগামীকাল শ্যামল ছায়া, চন্দ্রকথা, দুই দুয়ারী ও শ্রাবণ মেঘের দিন দেখানো হবে। প্রতিটি প্রদর্শনীর টিকিটের মূল্য ১৫ টাকা। এ উৎসবে আর্থিক সহায়তা করছে ব্র্যাক ব্যাংকের প্রতিষ্ঠান ‘বিকাশ’। গণমাধ্যম সহযোগী হিসেবে আছে চ্যানেল আই।যাত্রার নবযাত্রাদেশের ঐতিহ্যবাহী যাত্রাশিল্পের বিদ্যমান সমস্যা ও প্রতিকূলতা দূর করার লক্ষ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় কাল বুধবার বিকেল পাঁচটায় একাডেমীর জাতীয় নাট্যশালার সাততলার সেমিনার হলে ‘যাত্রাশিল্পের নবযাত্রা: যাত্রাশিল্পের উন্নয়ন নীতিমালা, ২০১২-এর বাস্তবায়ন উদ্যোগ’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ।বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন একাডেমীর সচিব মো. মনজুরুর রহমান, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ, বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সভাপতি রমজান আলী মিয়া ও সাধারণ সম্পাদক মিলন কান্তি দে।আলোচনা পর্ব শেষে মিলন কান্তি দের নির্দেশনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের রেপার্টরি প্রযোজনা যাত্রাপালা ঈশা খাঁর অংশবিশেষ পরিবেশিত হবে।সঞ্জীব বড়ুয়ার তৃতীয় একক প্রদর্শনীতরুণ শিল্পী সঞ্জীব বড়ুয়ার তৃতীয় একক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হচ্ছে আজ মঙ্গলবার থেকে। ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে সন্ধ্যা ছয়টায় ‘টাইম অ্যান্ড জার্নি’ শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন শিল্পী নাজলী লায়লা মনসুর, শিশির ভট্টাচার্য্য ও শিল্প সমালোচক মইনুদ্দীন খালেদ। প্রদর্শনীতে শিল্পকর্ম রয়েছে ২৫টি। আগামী ৩ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা অবধি প্রদর্শনী খোলা থাকবে।