মিশেল ও লোপেজের সেলফি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে বেশি খুশি? জেনিফার লোপেজের সঙ্গে সেলফি তুলতে পেরে মিশেল ওবামা নাকি মিশেলের সঙ্গে তুলতে পেরে জেনিফার লোপেজ? বলা মুশকিল। দুজনেরই আকর্ণ হাসিতে মনে হচ্ছে কারও খুশিই কম নয়। সম্প্রতি একটি সম্মেলনে এই সেলফিটি তোলা হয়। যেটি পরে লোপেজ শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। ক্যাপশন দিয়েছেন: আমি ও আমার কাছের মানুষ।
লিগ অব ইউনাইটেড লাতিন আমেরিকান সিটিজেনসের সম্মেলন উপলক্ষে দুজনের দেখা হয়। তখনই সেলফিটি তোলা। পিটিআই।