মিশেলের জন্মদিনে গাইবেন অ্যাডেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামার ৫০তম জন্মদিনে গান গাইবেন অস্কারজয়ী ব্রিটিশ গায়িকা অ্যাডেলে। সঙ্গে থাকবেন মার্কিন মুলুকের জনপ্রিয় তারকা সংগীতশিল্পী বিওন্সি।আগামী বছরের ১৭ জানুয়ারি ৫০ বছরে পা রাখবেন মিশেল ওবামা। বেশ ঘটা করেই তাঁর জন্মদিন উদযাপিত হবে। হাতে যথেষ্ট সময় থাকার পরও এখনই এর প্রস্তুতি শুরু হয়ে গেছে।হোয়াইট হাউসে উদযাপিত হবে মিশেলের জন্মদিনের অনুষ্ঠান। সেখানে গাইবেন অ্যাডেলে। জন্মদিনে গান গাওয়ার বিনিময়ে কোনো পারিশ্রমিক নেবেন না বলেই জানিয়েছেন ‘সামওয়ান লাইক ইউ’খ্যাত এ গায়িকা। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের ‘দ্য ডেইলি স্টার’ পত্রিকা।মিশেলের জন্মদিনের এ অনুষ্ঠানের পুরো ব্যয় বহন করবে ওবামা-পরিবার। এটি কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠান নয় বলেই ব্যক্তিগতভাবে সব খরচ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওবামার পরিবারের পক্ষ থেকে।