মিষ্টি নিষিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালে ফুল আনতে পারেন, উপহারও আনতে পারেন; কিন্তু মিষ্টি আনা চলবে না। কন্যাসন্তান জন্মের পর কিম কারদাশিয়ান এমনটাই বলে দিচ্ছেন সবাইকে। আর দ্রুত ওজন কমানোর জন্যই এ ব্যবস্থা। পারলে নাকি এখনই গিয়ে জিমে শরীরচর্চা শুরু করেন কিম! বাড়তি ওজন ঝরিয়ে ফেলার জন্য আর তর সইছে না তাঁর। কিন্তু কয়েক দিন তো অপেক্ষা করতেই হবে। কিম আর কিমের মেয়ে যখন বিশ্রাম করছে, তখন বাবা কানইয়ে ওয়েস্ট ব্যস্ত হয়ে পড়েছেন কাজ নিয়ে। মেয়ের জন্মের পর থেকেই নাকি চিন্তাভাবনার দরজা খুলে গেছে তাঁর। এর মধ্যেই নতুন চারটি গান লিখে ফেলেছেন তিনি। ডেইলি মেইল।