মিষ্টির মিষ্টি অভিজ্ঞতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিষ্টি
মিষ্টি

একটা সপ্তাহই মানুষের জীবনকে পাল্টে দিতে পারে। একটা কোনো ঘটনাই ঘুরিয়ে দিতে পারে জীবনের মোড়। সেটাই উপলব্ধি করছেন মিষ্টি। সুভাষ ঘাইয়ের ছবি দিয়েই অভিষেক হয়েছে এই বাঙালি অভিনয়শিল্পীর। কাঞ্চিতে অভিনয় করে উষ্ণ অর্ভ্যথনাই পাচ্ছেন চারদিক থেকে। গত ২৫ এপ্রিল মুক্তি পায় ছবিটা। এর এক সপ্তাহের মধ্যেই জীবনের রং পাল্টে যাওয়াটা দেখলেন এই শিল্পী।
মিষ্টি বলেন, ‘মনে হচ্ছে, গত কয়েক দিনে আমি যেন অনেক পরিণত হয়েছি। একটা সপ্তাহান্ত মানুষের জীবন যে পাল্টে দিতে পারে, সেটা সত্যিই বিস্ময়কর।’
মিষ্টিকে অনেকে ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গেও তুলনা করছেন! তবে এই তুলনায় এখনই যেতে রাজি নন তিনি। আইএএনএস।