মিস ইউএসএ খেতাব জিতলেন অলিভিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর মিস ইউএসএ খেতাব জিতেছেন রোড আইল্যান্ডের অলিভিয়া কালপো। ৩ জুন রোববার যুক্তরাষ্ট্রের সবচেয়ে সুন্দরী নারীর মুকুটটি মাথায় তুলেছেন ২০ বছর বয়সী এ তরুণী।এর ফলে এ বছরের ডিসেম্বরে অনুষ্ঠিতব্য মিস ইউনিভার্স প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন অলিভিয়া।বিজয়ীর মুকুট মাথায় পরার সময় অলিভিয়ার চোখ গড়িয়ে আনন্দাশ্রু ঝরে পড়ছিল। অন্য প্রতিযোগীদের শুভেচ্ছা গ্রহণ করে বেগুনি রঙের গাউন পরে মঞ্চে হেঁটেছেন তিনি। মঞ্চে দাঁড়িয়ে অনেক প্রশ্নেরই জবাব দিয়েছেন অলিভিয়া। এক খবরে এমনটিই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।লিঙ্গ পরিবর্তন করে নারীতে রূপান্তরিত কোনো প্রতিযোগী মিস ইউএসএ নির্বাচিত হলে আপত্তি আছে কি না—এমন প্রশ্নের জবাবে অলিভিয়া বলেছেন, ‘এতে আমার কোনো আপত্তি নেই। সুখী একটি জীবন পাওয়ার জন্য কেউ যদি লিঙ্গ পরিবর্তন করতে চান, তাতে অসুবিধার কিছু নেই। স্বাধীন দেশে মুক্ত ইচ্ছার চর্চা হোক—এটাই আমি চাই।’ অলিভিয়া বোস্টন ইউনিভার্সিটিতে পড়ালেখা করেন। তাঁর মা-বাবা দুজনই গানের মানুষ। সেই সুবাদে অনেক আগেই চেল্লো বাজানো শিখেছেন অলিভিয়া। নিয়মিত মঞ্চ পরিবেশনায়ও অংশ নেন তিনি।