মিস ও মিসেস ‘অদ্বিতীয়া’য় পুরস্কৃত বাংলাদেশের মুন-সিলভিয়া
দুই বাংলার মিস ও মিসেস অদ্বিতীয়া সুন্দরী প্রতিযোগিতায় পুরস্কার জিতেছেন বাংলাদেশের দুই তরুণী। ২৮ জুলাই শনিবার বিকেলে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।মিস অদ্বিতীয়া প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন বাংলাদেশি তরুণী কামাল মুন। আর মিসেস অদ্বিতীয়া প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের প্রতিযোগী সিলভিয়া আফরীন।এই প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্ব বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয়। সেখান থেকে ১৭ জন প্রতিযোগী মিস অদ্বিতীয়া তালিকায় ঠাঁই পান। আর মিসেস অদ্বিতীয়া তালিকায় ঠাঁই পান ১৯ জন। এঁদের নিয়ে চূড়ান্ত পর্বের অনুষ্ঠান হয় ২৮ জুলাই শনিবার।মিস অদ্বিতীয়া প্রতিযোগিতায় চারজন এবং মিসেস অদ্বিতীয়া প্রতিযোগিতায় চারজন প্রতিযোগীকে চূড়ান্ত পর্বে বাছাই করা হয়। মিস অদ্বিতীয়া নির্বাচিত হন কামাল মুন, রেশমা আখতার, আনহা আমিন এবং নাদিয়া হোসেন। অন্যদিকে মিসেস অদ্বিতীয়া নির্বাচিত হন রিফাত আরা, শাবানা আজমি, সুদীপ্তা বর্মণ ও সিলভিয়া আফরীন।