মিসবাহ উদ্দিন খান স্মারক বক্তৃতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে ইতিহাসবিদ, সাবেক সাংসদ মিসবাহউদ্দিন খানের ৮৬তম জন্মবার্ষিকীতে ‘অষ্টম মিসবাহউদ্দিন খান স্মারক বক্তৃতা’র আয়োজন করা হয়। মুনতাসীর মামুন-ফাতেমা ট্রাস্টের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ স্বাগত বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। এতে ‘বিশ শতকে পূর্ব বাংলায় সামাজিক সাংস্কৃতিক জাগরণ ও বাংলাদেশ রাষ্ট্র গঠন’ শীর্ষক স্মারক বক্তৃতা দেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। সভাপতিত্ব করেন অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর। অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক মুনতাসীর মামুন।