মিসরের অভিজ্ঞতা থেকে 'প্যাপিরাস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘প্যাপিরাস’ প্রদর্শনীর একটি চিত্রকর্ম
‘প্যাপিরাস’ প্রদর্শনীর একটি চিত্রকর্ম

রাজধানীর ধানমন্ডির গ্যালারি টোয়েন্টি ওয়ানে আজ শুরু হচ্ছে দলীয় প্রদর্শনী ‘প্যাপিরাস’। গ্যালারি ও শিল্পী সংগঠন বিভাব-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে অংশ নিচ্ছেন দেশের ১১ জন শিল্পী। প্রদর্শনীটির বিশেষত্ব হচ্ছে ছবিগুলো প্যাপিরাস কাগজের ওপর আঁকা। চিত্রে মিসর দেখার অনুভূতি নিয়েও কাজ থাকবে এতে।
গ্যালারি টোয়েন্টি ওয়ানের নির্বাহী পরিচালক শিল্পী শামীম সুব্রানা প্রথম আলোকে জানান, ২০১৫ সালে এই শিল্পীরা মিসরের ‘আহমেদ শওকি’ জাদুঘরে একটি প্রদর্শনী করে এসেছেন। দেশটির বহু এলাকায় শিল্পীরা ঘুরেছেন এবং মিসরীয় প্রাচীন সভ্যতার নিদর্শন ও সমসাময়িক শিল্পকলা দেখার সুযোগ পেয়েছেন। সে অভিজ্ঞতার প্রতিফলন ঘটেছে এ প্রদর্শনীতে।
শামীম সুব্রানা নিজেই এই ১১ জন শিল্পীদলের একজন। বাকিরা হলেন মাহমুদুল হক, নাসরিন বেগম, রোকেয়া সুলতানা, রেজাউন নবী, আফরোজা জামিল, সোহানা শাহরীন, মাহাবুবুল ইসলাম, বিপাশা হায়াত, মাকসুদা ইকবাল ও গোলাম ফারুক।

আরেকটি ছবি
আরেকটি ছবি

আজ বিকেলে সাড়ে ৫টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন বরেণ্য চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী এবং ঢাকাস্থ মিসরীয় দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আহমেদ জাকী। বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন শিল্পী নিসার হোসেন।
ধানমন্ডি এলাকার ৭৫১ সাত মসজিদ রোডের তাজ-লিলি গার্ডেনের ১১ তলায় গ্যালারি টোয়েন্টি ওয়ানে আজ শুরু হয়ে প্রদর্শনীটি চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যালারি খোলা থাকবে।

প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীরা
প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীরা