মীনা কুমারী, কানন দেবী নূতন ও দেবিকা রানীর নামে স্মারক ডাকটিকিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড তারকা মীনা কুমারী, দেবিকা রানী, নূতন, সাবিত্রী, লীলা নাইডু এবং কানন দেবীর নামে এবার স্মারক ডাকটিকিট বের করছে ভারতের ডাক বিভাগ। ১৩ ফেব্রুয়ারি এক অনুষ্ঠানের মাধ্যমে তারা এই ডাকটিকিট প্রকাশ করবে। অতীত দিনের শিল্পীদের প্রতি শ্রদ্ধা জানাতে ডাক বিভাগ এই উদ্যোগ নিয়েছে। এর আগে মধুবালা ও নার্গিসের নামে স্মারক ডাকটিকিট প্রকাশ করে রাষ্ট্রীয় এই সংস্থাটি। অভিনেত্রী ছাড়াও ডাক বিভাগ চলচ্চিত্রকার, সংগীতশিল্পীদের স্মরণেও বের করেছে ডাকটিকিট। তাঁদের মধ্যে রয়েছেন রাজকাপুর, গুরু দত্ত, কে এল সায়গল, কিশোর কুমার, মহম্মদ রফি, হেমন্ত মুখোপাধ্যায় ও বেগম আখতার। জানা গেছে, ১৩ ফেব্রুয়ারি ভারতীয় চলচ্চিত্রের এই মহান ব্যক্তিদের নামে প্রকাশিত স্মারক ডাকটিকিটের এক প্রদর্শনীর আয়োজন করেছে দেশটির ডাক বিভাগ।