মীনা কুমারীর প্রতি ক্যাটরিনার শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দশক আগের কথা। বলিউড তখন মীনা কুমারী-জ্বরে ভুগছে। পাকিজা ছবিটি মুক্তির তিন সপ্তাহের মাথায় মারা যান তিনি। সে ১৯৭২ সালের কথা। ছবিতে একটি কাওয়ালি গানে নেচেছিলেন মীনা কুমারী। এবার মীনা কুমারীর মতো একই মেকআপে, সেই একই বেশভূষায় দর্শকদের সামনে হাজির হচ্ছেন ক্যাটরিনা কাইফ। ফারাহ খান পরিচালিত তিস মার খান ছবির একটি গানের দৃশ্যে মীনা কুমারীর অবয়ব খুঁজে পাওয়া যাবে ক্যাটরিনার মাঝে। নতুন ছবিটি সম্পর্কে বলতে গিয়ে ক্যাটরিনা শুরুতেই প্রয়াত অভিনেত্রীর প্রতি শ্রদ্ধা জানান। আর ফারাহ খানের ভাষ্য, ওই গানে অক্ষয় কুমারের পাশে সালমান খানও থাকবেন। তাঁরা প্রচুর মজা করবেন। আগামী ২৪ ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে। ওয়েবসাইট।