মীম ও মেহজাবিন একই নাটকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই লাক্স-চ্যানেল আই সুপারস্টার মীম ও মেহজাবিন এবারই প্রথম একই নাটকে অভিনয় করলেন। নাটকের নাম ফাঁইস্যা গেছি। এ বাবুলের পরিচালনায় এরই মধ্যে নাটকটির শুটিং শেষ করেছেন এই দুই শিল্পী।জানা গেছে, পুরান ঢাকার একটি পরিবারের ঘটনাকে কেন্দ্র করে নাটকের কাহিনি গড়ে উঠেছে। পুরান ঢাকার ভাষায় নির্মিত এ নাটকে আরও অভিনয় করেছেন রাশেদা চৌধুরী, মনিরা মিঠু, প্রাণ রায়সহ অনেকে।