মীমের বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয়শিল্পী মীমের বিয়ে ৭ ডিসেম্বর, ঢাকায়। পাত্র শাহরিয়ার আহমেদ চিকিৎসক, এখন গবেষণা করছেন আইসিডিডিআরবিতে। মীম বলেন, ‘আমাদের বিয়ে পারিবারিকভাবে হচ্ছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’মাঝে পড়াশোনার জন্য অভিনয় থেকে একটু দূরে ছিলেন মীম। জানালেন, এখন আবার টিভি নাটকে নিয়মিত কাজ করছেন তিনি। ১৯৯৫ সালে বিটিভির ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় একক ও দলীয় অভিনয়ে প্রথম আর আবৃত্তিতে তৃতীয় হয়েছিলেন মীম।