মীরা মণ্ডলের 'অনেক কথা বলেছিলেম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মীরা মণ্ডলের রবীন্দ্রসংগীতের একক অ্যালবাম ‘অনেক কথা বলেছিলেম’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান আজ। রাজধানীর নাটক সরণি বেইলি রোডের একটি রেস্তোরাঁয় এ অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, বিশেষ অতিথি দুই রবীন্দ্রসংগীত শিল্পী তপন মাহমুদ ও সাদি মহম্মদ। অ্যালবামটি প্রকাশ করছে জি-সিরিজ।