মীরাক্কেলে বাংলাদেশের সাতজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের জি বাংলার মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার পাঁচ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন বাংলাদেশের সাতজন প্রতিযোগী। তাঁরা হলেন ফারজানা শশী, রুমী, বিজয় বণিক, ইয়াফি খান, মনিরুল ইসলাম, তুষার চৌধুরী ও রফিকুল ইসলাম। সম্প্রতি তাঁদের নিয়ে তৈরি হয়েছে চারটি পর্ব। এ ছাড়া প্রতিযোগীরা এরই মধ্যে বিভিন্ন পর্বে অতিথি শিল্পী হিসেবে অংশ নিয়েছেন। মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার প্রতিযোগিতার ক্রিয়েটিভ ডিজাইনার রূপক মজুমদার মুঠোফোনের মাধ্যমে জানান, বাংলাদেশি প্রতিযোগীদের নিয়ে তৈরি পর্বগুলোর প্রচার শুরু করা হবে শনিবার। এখন পর্যন্ত প্রতিযোগিতায় টিকে আছেন ছয়জন। বাদ পড়েছেন বিজয় বণিক। তিনি বলেন, ‘এবারই প্রথম বাংলাদেশের ছেলেমেয়েরা এমন একটি প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। কিন্তু প্রত্যেকেই আলাদাভাবে খুব ভালো করেছেন। তাঁদের পরিবেশনা দেখে বিচারকেরা প্রশংসা করেছেন। আশা করছি, প্রতিযোগিতার সামনের পর্বগুলোতে তাঁরা আরও ভালো করবেন।’ভিসা জটিলতা না হলে ৫ মার্চ কলকাতা যাচ্ছেন বাংলাদেশি প্রতিযোগীরা। সেখানে আর্কস স্টুডিওতে ২৫ মার্চ পর্যন্ত ধারণ করা হবে পরবর্তী পর্বগুলো।মাস দুয়েক আগে চ্যানেল আই কার্যালয়ে বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মূল বিচারকের দায়িত্বে আছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্রীলেখা মিত্র।