মীরাক্কেলে যাচ্ছে বাংলাদেশের প্রতিযোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের শেষ রাতে ভারতের জি বাংলায় শুরু হলো মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার প্রতিযোগিতার পঞ্চম আসর। তবে মূল প্রতিযোগিতা শুরু হবে ১১ জানুয়ারি। কৌতুক পরিবেশন নিয়ে আয়োজিত এই রিয়েলিটি শোতে এবার অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশের ১০ জন প্রতিযোগী। ৫ জানুয়ারি চ্যানেল আইয়ের নতুন অফিসের প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বাছাই প্রক্রিয়া। আর বাংলাদেশের প্রতিযোগীদের নির্বাচন করতে ৪ জানুয়ারি ঢাকায় আসছেন জি বাংলার কর্মকর্তারা। জানালেন, ওয়েব এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. নাজমুল ইসলাম। মঙ্গলবারের বাছাই প্রক্রিয়ার পুরো আয়োজনটি করছে প্রতিষ্ঠানটি।খবরটি নিশ্চিত করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। তিনি জানান, এই প্রতিযোগিতায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে চ্যানেল আইতে ঘোষণা প্রচার করা হচ্ছে।