মীরাক্কেলের রনি এবার উপস্থাপক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবু হেনা রনি
আবু হেনা রনি

ভারতের পশ্চিমবঙ্গের জি বাংলার অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন আবু হেনা রনি উপস্থাপনা করছেন। অনুষ্ঠানের নাম ‘খুদে রসিকরাজ’। বাংলাভিশনে আজ থেকে শুরু হচ্ছে শিশু-কিশোরদের কৌতুক পরিবেশনা নিয়ে এই অনুষ্ঠানটি।

রনি বলেন, ‘উপস্থাপনা আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। আমার আজকের যে পরিচিতি, তার জন্য ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬’-এর কথা বলতেই হবে। এবার উপস্থাপনার শুটিং শুরু করার আগে ওই প্রতিযোগিতার উপস্থাপক মীর ভাইয়ের (মীর আফসার আলী) কাছে দোয়া চেয়েছি। তিনি আমাকে শুভেচ্ছা জানিয়েছেন।’

বাংলাভিশনে আজ থেকে প্রতি বুধবার বিকেল পাঁচটা ২৫ মিনিটে প্রচারিত হবে অনুষ্ঠানটি।