মীরাক্কেলের শিল্পীদের নিয়ে চলচ্চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬’ প্রতিযোগিতার শিল্পীদের নিয়ে চলচ্চিত্র তৈরি হবে। ছবিটি পরিচালনা করবেন শুভংকর চট্টোপাধ্যায়। এরই মধ্যে তিনি এ প্রতিযোগিতার শীর্ষ ও জনপ্রিয় প্রতিযোগীদের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছেন। আর প্রতিযোগীরাও তাতে সম্মতি জানিয়েছেন। ছবির নাম চূড়ান্ত হয়নি। এখন চলছে স্ক্রিপ্ট তৈরির কাজ। কলকাতা থেকে মুঠোফোনে তা জানিয়েছেন ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬’ প্রতিযোগিতার অন্যতম চ্যাম্পিয়ন আবু হেনা। এখন তিনি মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার অসাম সালা প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। আবু হেনা বলেন, ‘এ ছবিতে আমি, সজল, ইশতিয়াক ও জামিল অভিনয় করব। পশ্চিমবঙ্গের প্রতিযোগীরাও থাকবেন। ছবিটির কাজ হবে এ বছরের শেষ দিকে।’ছবির গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘গল্পটি অবশ্যই মজার হবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু কী নিয়ে গল্প, তা জানি না।’