মুক্ত ছবির ভক্ত র‌্যাচেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক জনপ্রিয় ছবিতে দেখা গেছে তাঁকে। তারই বদৌলতে তিনি নিজে হলিউডের জনপ্রিয় তারকাদের একজন। কিন্তু র‌্যাচেল ভাইসের প্রিয় হলো মুক্ত ছবি (ইনডিপেনডেন্ট ফিল্ম)। গতানুগতিক ধারার বাণিজ্যিক ছবির বাইরে কিছু ছবি তৈরি হয়, যা মুক্ত ছবি নামে পরিচিত। নিজের ভালো লাগার কথা বলতে গিয়ে র‌্যাচেল বলেন, ‘এই ছবিগুলোর কিছু বিষয় আছে, যা অবাণিজ্যিক। আর এই বিষয়গুলো সত্যিই আকর্ষণীয়। কোনো নির্দিষ্ট ঘরানার মধ্যে ফেলা যায় না। এই ছবিগুলোয় ব্যবসা নয়, সৃজনশীলতাই মুখ্য।’ আর এসব কারণেই দ্য মামি, দ্য কন্সট্যান্ট গার্ডেনার বা দ্য ডিপ ব্লু সির মতো মুক্ত ছবিগুলোয় অভিনয় করে তুষ্ট র‌্যাচেল। আইএএনএস।