মুক্ত হলেন লিন্ডসে লোহান
মাদক সেবনের দায়ে হলিউডের অভিনেত্রী লিন্ডসে লোহানকে সম্প্রতি ৯০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছিল। অবশ্য ১৪ দিনের মাথায় ২ আগস্ট লোহানকে মুক্তি দেওয়া হয়। তাঁকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ হিসেবে একটি পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন আদালত। গত মঙ্গলবার লোহানকে ২৩ দিনের পুনর্বাসন প্রক্রিয়া শেষে সেখান থেকেও ছেড়ে দেওয়া হয়েছে। এ নিয়ে চতুর্থবার পুনর্বাসন কেন্দ্রের চিকিৎসা নিতে হলো লোহানকে। বারবার মাদক সেবনের দায়ে বিতর্কিত হয়ে পড়েছেন হলিউডের এ অভিনেত্রী।পুনর্বাসন কেন্দ্রের চিকিৎসক সূত্রে জানা গেছে, লোহানের মাদক গ্রহণের দায়ে তিন মাসের যে কারাদণ্ড দেয় হয়েছে, সেটা ছিল অতিরিক্ত। তারপর পুনর্বাসন কেন্দ্রের সুপারিশক্রমে তাঁকে গতকাল ২৩ দিনের মাথায় মুক্ত করে দেওয়া হয়।উল্লেখ্য, লিন্ডসে লোহান ২০০৭ সালে মাতাল অবস্থায় গাড়ি চালানোর দায়ে গ্রেপ্তার হয়েছিলেন। পরে শর্ত সাপেক্ষে জামিন পান তিনি। কিন্তু জামিনের শর্তের কিছুই তিনি মানেননি। সেই আদেশ অমান্যের জন্য সম্প্রতি লোহানকে জেলে পাঠানোর নির্দেশ দেন আদালত।এর আগেও একবার তিনি মাদক সেবন করে গাড়ি চালানোর জন্য ৮৪ মিনিট জেল খেটেছিলেন।এবারের জেলজীবনে লোহান বিচিত্র কিছু ঘটনা ঘটান। কারাগারের দেয়ালগুলোতে বিভিন্ন চিত্রকর্ম এঁকেছেন এবং সময় পার করেছেন লেখালেখি করে।