মুক্তধারার অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রজতজয়ন্তী উপলক্ষে আবৃত্তি সংগঠন মুক্তধারা বর্ষব্যপী যে অনুষ্ঠানমালার আয়োজন করেছে, তার চতুর্থ পর্ব হলো কাল শনিবার। সন্ধ্যা সাড়ে ছয়টায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠান দেখতে উপস্থিত হয়েছিলেন আবৃত্তিপ্রিয় দর্শকেরা।
অনুষ্ঠানে একক আবৃত্তি করেন কামরুল হাসান মঞ্জু, রূপা চক্রবর্তী, মাহমুদা আখতার, মুনমুন খান, নাসরীন আক্তার ও অয়ন তরফদার। সম্মেলক আবৃত্তিতে অংশ নেয় স্বরশ্রুতি, ঢাকা স্বরকল্পন ও স্বরচিত্র আবৃত্তিচর্চা ও বিকাশ কেন্দ্র। অনুষ্ঠানে কণ্ঠসংগীত পরিবেশন করেন সোহানা আহ্মেদ।