মুক্তধারার বৃন্দ আবৃত্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বহু কবিতায় কাহিনির আবরণে তুলে ধরেছেন সামাজিক দায়দ্ধতার কথা, বিবেকের কথা, সূক্ষ্মাতিসূক্ষ্ম অনুভূতির কথা, সমাজের নৈতিক অবক্ষয়ের কথা। তাঁর তেমনি দুটি কবিতা—প্রথম পূজা ওশিশুতীর্থ এবং কাহিনিকাব্য গান্ধারীর আবেদন।গতকাল শুক্রবার সন্ধ্যায় মুক্তধারা আবৃত্তি চর্চাকেন্দ্র কবির এই তিনটি রচনার সমন্বয়ে আবৃত্তি প্রযোজনা উপস্থাপন করে। কবিগুরুর সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে ছিল এই আবৃত্তিসন্ধ্যা। প্রযোজনার নির্দেশনা দেন রফিকুল ইসলাম। ধৃতরাষ্ট্র, গান্ধারী, দুর্যোধনসহ বিভিন্ন চরিত্রের কণ্ঠ দেন তামান্না সারোয়ার, হিমেল অনার্য, নাসিমা খান, সংগীতা সাহা প্রমুখ।