মুক্তবাকের আগস্টের একরাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার রায় আর সেই বিভীষিকাময় রাতের ঘটনা নিয়ে ওই মামলার সাক্ষীর জবানবন্দির সমন্বয়ে কথাসাহিত্যিক সেলিনা হোসেন লিখেছেন উপন্যাস আগস্টের একরাত। সেই উপন্যাসের গ্রন্থিত অংশ নিয়ে আবৃত্তি সংগঠন মুক্তবাক সাজিয়েছে কথামালার প্রযোজনা আগস্টের একরাত। গ্রন্থনা ও নির্দেশনা দিয়েছেন ইকবাল খোরশেদ।
শুক্রবার সন্ধ্যায় সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে মঞ্চস্থ হয় প্রযোজনাটি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কথাশিল্পী সেলিনা হোসেন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।