মুক্তি পাচ্ছে ত্রিমাত্রিক 'শোলে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭৫ সালে মুক্তির পরপরই সাড়া জাগিয়েছিল হিন্দি ছবি ‘শোলে’। এবার মুক্তি পাচ্ছে ছবিটির ত্রিমাত্রিক সংস্করণ। শিগগির প্রেক্ষাগৃহে বসে ছবিটি উপভোগের সুযোগ পাবে চলচ্চিত্রপ্রেমী দর্শক।
১৫০ জন কলাকুশলী গত এক বছরের বেশি সময় খাটাখাটনি করে ‘শোলে’র ত্রিমাত্রিক সংস্করণের কাজ শেষ করেছেন। এখন অপেক্ষা কেবল প্রদর্শনীর। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘শোলে’ ছবিটি থ্রিডি ফরম্যাটে রূপান্তর করা হয়েছে। বর্তমান প্রজন্মকে অসাধারণ এ ছবির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই এর একমাত্র উদ্দেশ্য। ছবিটি দেখলেই তারা বুঝবে, কেন ছবিটি এতটা সাফল্য পেয়েছিল।
সূত্রটি আরও জানায়, ‘শোলে’ ছবির ত্রিমাত্রিক এ সংস্করণের প্রচারণার জন্য আনকোরা কিছু পরিকল্পনা করা হয়েছে। এর পোস্টার ডিজাইনেও নতুনত্ব আনা হয়েছে। পোস্টারে দেখা যাবে, ‘শোলে’র প্রধান দুই অভিনয়শিল্পী ধর্মেন্দ্র ও অমিতাভ বচ্চন থ্রিডি চশমা পরে তাঁদের প্রিয় বাইকে বসে আছেন।