মুক্তিযুদ্ধ চলচ্চিত্র উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ থেকে শুরু হচ্ছে ‘মুক্তিযুদ্ধ চলচ্চিত্র উৎসব-২০১৪’। বলাকা সিনেওয়ার্ল্ডে সপ্তাহব্যাপী এ আয়োজনে দেখানো হবে মুক্তিযুদ্ধের সাতটি চলচ্চিত্র। চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। ভার্সেটাইল মিডিয়া নিবেদিত ‘মুক্তিযুদ্ধ চলচ্চিত্র উৎসব-২০১৪’ আয়োজন করছে ঢুলি কমিউনিকেশনস। এতে প্রদর্শিত ছবিগুলো হলো: ১৯ ডিসেম্বর ওরা ১১ জন, ২০ ডিসেম্বর আগুনের পরশমনি, ২১ ডিসেম্বর আমার বন্ধু রাশেদ, ২২ ডিসেম্বর জয়যাত্রা, ২৩ ডিসেম্বর গেরিলা, ২৪ ডিসেম্বর মেঘের পরে মেঘ ও ২৫ ডিসেম্বর মাটির ময়না। আয়োজকেরা জানান, প্রতিদিন একটি সিনেমার চারটি করে প্রদর্শনী হবে।