মুক্তিযুদ্ধ জাদুঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মানবাধিকার দিবস থেকে বিজয় দিবস’ শীর্ষক বিজয় উৎসবের আয়োজন করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। মঙ্গলবার ছিল সপ্তাহব্যাপী এ অনুষ্ঠানমালার ষষ্ঠ দিন। জিয়াউদ্দীন তারিক আলী স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় এ দিনের কর্মসূচি। এরপর কবিতা। সম্মেলক কণ্ঠে আবৃত্তি করে স্বরশ্রুতি। আবৃত্তির পর গান। মিরপুরের বি এন কলেজের শিক্ষার্থীরা সম্মিলিত কণ্ঠে শোনায় ‘এক সাগর রক্তের বিনিময়ে’, ‘মুক্তির মন্দির সোপানতলে’ ও ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা’। গানের পর নৃত্য পরিবেশন করে মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট। এরপর গণসংগীত পরিবেশন করে ঋষিজ শিল্পীগোষ্ঠী। সব শেষে ছিল নেত্রকোনার হেলিম বয়াতি ও তাঁর দলের জারি গানের পরিবেশনা।