মুক্তিযুদ্ধ জাদুঘরে কবিগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দর্শক উপস্থিতি কম, তবে যতজন ছিলেন তন্ময় হয়ে উপভোগ করছিলেন মংলা থেকে আসা মীরা সরকার, কৃষ্ণ কান্ত সরকার এবং তাঁদের দলের কবিগান। মুক্তিযুদ্ধ জাদুঘরের সপ্তাহব্যাপী বিজয় দিবসের অনুষ্ঠানমালার শেষ দিনে আজ শিশু-কিশোরদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় প্রতিবন্ধী শিশুদের সংগঠন—সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন। এ ছাড়া অন্য সংগঠনগুলোর মধ্যে ছিল কল্পরেখা, ইউসেফ টুইটা বোট ফিল্ড স্কুল, খেলাঘর এবং স্পন্দন। বিকেলে অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সরওয়ার আলী।