মুক্তিযুদ্ধ জাদুঘরে গান কবিতা ও নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গনগনে আগুনের মতো রক্তে রাঙা/ শোকের উত্তরীয় জড়ানো সে দীপ্ত ইতিহাস’ কবি আবু জাফর ওবায়দুল্লাহর এ কথাগুলো উচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। নিরঞ্জন অধিকারীর গ্রন্থনা ও নির্দেশনায় বৃন্দ আবৃত্তিতে এ কথাগুলো উচ্চারণ করে চারুকণ্ঠ আবৃত্তি সংসদ। স্বাধীনতার ৪০ এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের পঞ্চদশ বর্ষপূর্তি উপলক্ষে ২২ মার্চ যে অনুষ্ঠানমালা শুরু হয়েছিল, গতকাল সোমবার ছিল এর শেষ দিন।‘বাংলাদেশের মাটি ওগো’, ‘কারা মোর ঘর ভেঙেছে’, ‘ও মাঝি পাল তোলো’ প্রভৃতি দলীয় সংগীত পরিবেশন করেন বহ্নিশিখা। ‘শত্রুরা তার যতই করুক হিংসা আর বদনাম’ গানটি গেয়ে শোনান শেখ আলাউল হক। শেষে পথনাটক একটি অবাস্তব গল্প পরিবেশন করে শ্রুতি নাট্যদল।