মুক্তিযুদ্ধ নিয়ে অন্য দেশে নির্মিত প্রামাণ্যচিত্র ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র
সরাসরি মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের ওপর আন্তর্জাতিক অঙ্গনে বেশ কিছু পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য, প্রামাণ্যচিত্র ও তথ্যচিত্র নির্মাণ করেছে বিদেশি চলচ্চিত্র নির্মাতা ও টেলিভিশন মিডিয়া। মুম্বাইয়ের আই এস জোহর পরিচালিত পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র জয় বাংলাদেশ। বিদেশি নির্মাতাদের নির্মিত তথ্যচিত্র, প্রামাণ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো হলো উমা প্রাসাদ মৈত্রের জয় বাংলা, শুকদেব সাহার নাইন মানথ টু ফ্রিডম, ঋত্বিক কুমার ঘটকের দুর্বার গতি পদ্মা, দুর্গা প্রাসাদের দুরন্ত পদ্মা, বিনয় রায়ের রিফিউজি ৭১, এইচ এস আদভানীর লুট অ্যান্ড লাস্ট, তানিয়া কাউলের মেজর খালেদস ওয়ার, লন্ডনে নির্মিত গীতা মেহতারার ডেড লাইন বাংলাদেশ, জাপানি চলচ্চিত্রকার নাগিসা ওশিমার জয় বাংলা, রহমান দ্য ফাদার অব নেশন, বাংলাদেশ স্টোরি, নাগিসা ওশিমার লিগেসি অব ব্লাড, বিবিসির হাও দি ইস্ট ওয়াজ ওয়ান, গ্রানাডা টিভির দি ওয়ার্ল্ড ইন অ্যাকশন, ব্রিটেনের ব্রেনটার্গের ডেডলাইন বাংলাদেশ ওয়ার ক্রাইম ফাইলস, আমেরিকার রবার্ট রজার্সের দ্য কান্ট্রি মেড ফর ডিজাস্টার, মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মিত দ্য কনসার্ট ফর বাংলাদেশ (১৯৭১), মিডিয়া এন্টারটেইনমেন্টের জেনোসাইড ফ্যাক্টর, ম্যাকুন্বা ইন্টারন্যাশনালের ওয়ার বেবিজ। এ ছাড়া বিবিসি, এনবিসি, ফরাসি, সিবিএসসহ বেশ কয়েকটি বিদেশি টেলিভিশন চ্যানেল মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র ও তথ্যচিত্র নির্মাণ করে।