মুক্তিযুদ্ধবিষয়ক প্রামাণ্যচিত্রের ডিভিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের ওপর ফৌজিয়া খান নির্মাণ করেছেন দুটি প্রামাণ্যচিত্র—সে কথা বলে যাই এবং কোথায় পাব তারে। আজ শনিবার বিকেলে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে প্রামাণ্যচিত্র দুটির ডিভিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নির্মাতা সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার। বিশেষ অতিথি থাকবেন নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ, এটিএন বাংলার অনুষ্ঠান বিভাগের প্রধান নওয়াজিশ আলী খান। অনুষ্ঠানে প্রামাণ্যচিত্র দুটি প্রদর্শন করা হবে।ফৌজিয়া খান জানান, আজকের অনুষ্ঠানে সে কথা বলে যাই প্রামাণ্যচিত্রের প্রধান চরিত্র নূর খাতুনকে সংবর্ধনা দেওয়া হবে। মুক্তিযুদ্ধের নির্মম ইতিহাসের সাক্ষী এই নূর খাতুন।