মুক্তিযুদ্ধের কবিতা নিয়ে আবৃত্তির সংকলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রোহ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছে—স্বদেশপ্রেম ও মুক্তিযুদ্ধ-বিষয়ক এমনি কিছু কবিতা আবৃত্তি করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, প্রজ্ঞা লাবণী, বেলায়েত হোসেন ও ডালিয়া আহমেদ। অ্যালবামের নাম তোমার পতাকা যারে দাও। অ্যালবামটি প্রকাশ করেছে জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণা কেন্দ্র। আর সহযোগিতা করেছে ব্র্যাক ব্যাংক। অ্যালবামটির শুরুতেই রয়েছে এই আয়োজন প্রসঙ্গে আসাদ চৌধুরীর কিছু কথা। আবহসংগীত করেছেন শাহীন সরদার। আর প্রধান সমন্বয়ক হিসেবে আছেন মোস্তফা জাহিদ খান। ব্যবস্থাপনায় আছে স্টেপ মিডিয়া।বাংলা একাডেমীর অমর একুশে গ্রন্থমেলার মূল মঞ্চে সম্প্রতি অ্যালবামটির মোড়ক খোলা হলো। এখানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। তোমার পতাকা যারে দাও অ্যালবামে আছে বিভিন্ন কবির ২৩টি কবিতার আবৃত্তি।