মুক্তিযুদ্ধের গল্প নিয়ে পাঁচটি নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লেখা পাঁচটি গল্প থেকে পাঁচটি নাটক তৈরি করেছেন আশফাকুর রহমান। জহির রায়হানের ‘সময়ের প্রয়োজনে’ অবলম্বনে একাত্তরের দিনলিপি, শওকত আলীর ‘কোথায় আমার ভালোবাসা’ অবলম্বনে স্মৃতিঘর, শওকত ওসমানের ‘দুই ব্রিগেডিয়ার’ অবলম্বনে অগ্নিপুরুষ, সত্যেন সেনের ‘পরিবানুর কাহিনী’ অবলম্বনে পরিবানু আর আবু জাফর শামসুদ্দিনের ‘কলিমুদ্দি দফাদার’ অবলম্বনে লাঠিয়াল।পরিচালক জানালেন, এরই মধ্যে সব কটি নাটকের কাজ শেষ হয়েছে। আজ থেকে ২৫ মার্চ পর্যন্ত নাটকগুলো প্রচারিত হবে বিটিভিতে।আশফাক বললেন, ‘৪০ বছর পর মুক্তিযুদ্ধের সেই আবহ পুরোপুরি ফুটিয়ে তোলা খুবই কঠিন কাজ। সেদিক থেকে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লেখা এই গল্পগুলো একটু ব্যতিক্রম। তাই এগুলো নিয়ে নাটক বানাতে আগ্রহী হয়েছি।’গল্পগুলোর নাট্যরূপ দিয়েছেন লিটন ভূঁইয়া।