মুক্তিযুদ্ধের গীতিনাট্য 'যশোর রোড'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর রোড  নাটকের দৃশ্য
যশোর রোড নাটকের দৃশ্য

নরসিংদীতে মঞ্চস্থ হলো মুক্তিযুদ্ধের গীতিনাট্য যশোর রোড। সাংস্কৃতিক সংগঠন বাঁধনহারার এই নাটকটি বিজয় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ১৩ ডিসেম্বর সন্ধ্যায় মঞ্চস্থ হলো মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের শহীদ মিনারে।
অ্যালেন গিন্সবার্গের কবিতা থেকে মৌসুমি ভৌমিকের জনপ্রিয় গান ‘যশোর রোড’ অবলম্বনে তৈরি হয়েছে গীতিনাট্যটি। নাটকে আরও আছে ৭ মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ, মুক্তিযুদ্ধ এবং ওই সময়ের বিভিন্ন প্রেক্ষাপট, সাধারণ জনগণের দেশত্যাগের করুণ চিত্র।
যশোর রোড নাটকের নাট্যরূপ দিয়েছেন কামারুজ্জামান তাপু। অভিনয় করেছেন রিশাত, জুমন সরকার, মিতু আক্তার, তোরা, শারমিন আক্তার, কিশোর, সোলাইমান হোসেন, শাহীন আহমেদসহ অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আনিসুর রহমান মিয়া, গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম, নরসিংদীর জেলা প্রশাসক মোরশেদ জামান, পুলিশ সুপার আমেনা বেগম, সিভিল সার্জন পুতুল রায়, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোতালিব পাঠান প্রমুখ।