মুক্তিযুদ্ধের চলচ্চিত্র উৎসব লন্ডন ও জেনেভায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমবারের মতো লন্ডন ও জেনেভায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র উৎসব। জানা গেছে, আজ থেকে পাঁচ দিন লন্ডনে এবং ২৪ জুলাই জেনেভায় (সুইজারল্যান্ড) এই উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের সাতটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র দেখানো হবে। উৎসবের ছবিগুলো হলো হুমায়ূন আহমেদের আগুনের পরশমনি ও শ্যামল ছায়া, চাষী নজরুল ইসলামের মেঘের পরে মেঘ ও ধ্রুবতারা, তৌকীর আহমেদের জয়যাত্রা, নাসির উদ্দীন ইউসুফের একাত্তরের যীশু এবং মোরশেদুল ইসলামের খেলাঘর। লন্ডনে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় এই উৎসব আয়োজন করেছে রেইনবো ফিল্ম সোসাইটি।