মুক্তিযুদ্ধের চলচ্চিত্র নিয়ে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মুক্তিযুদ্ধের চলচ্চিত্রায়ণ: সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ে আলোচনা হলো এশিয়াটিক সোসাইটির মাসিক সাধারণ সভায়। গতকাল শনিবার সোসাইটির মিলনায়তনে এ সভায় আলোচ্য বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন চলচ্চিত্রনির্মাতা তানভীর মোকাম্মেল। সভাপতিত্ব করেন সোসাইটির সহসভাপতি মাহফুজা খানম। স্বাগত বক্তৃতা দেন সোসাইটির সাধারণ সম্পাদক আহমেদ আবদুল্লাহ জামাল।তানভীর মোকাম্মেল বলেন, মৌলবাদী সাম্প্রদায়িক ও প্রতিক্রিয়াশীল শক্তিগুলো মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার পথে অন্তরায় সৃষ্টি করছে। স্বাধীনতার ৪০ বছর পরে অনেক কিছুই নৈর্ব্যক্তিক ও ঐতিহাসিকভাবে দেখার সুযোগ সৃষ্টি হয়েছে। পৃথিবীর বিভিন্ন আর্কাইভ ও টেলিভিশন চ্যানেলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার অনেক ফুটেজ রয়েছে। এসব ফুটেজে শরণার্থী শিবির ও মুক্তিযোদ্ধাদের যুদ্ধের দৃশ্য থাকলেও গণহত্যার প্রত্যক্ষ মুভিচিত্র নেই। তবে এখনো অনেক মুক্তিযোদ্ধা এবং গণহত্যার প্রত্যক্ষ সাক্ষী জীবিত রয়েছেন। তাঁদের সাক্ষাৎকারের ভিত্তিতে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নির্মাণ করা সম্ভব। এর মাধ্যমে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে।