মুক্তিযুদ্ধের চেতনার মধ্য দিয়ে বেড়ে উঠেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিতাভ রেজা
অমিতাভ রেজা

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে আয়নাবাজি ছবির নির্মাতা অমিতাভ রেজার একটি বক্তব্য। তিনি বলেছিলেন, ‘রোজগারের জন্য বিজ্ঞাপন বানাই, এখানে কোনো চেতনার ব্যাপার নেই।’ পুরোনো বক্তব্য নতুন করে ভাইরাল হওয়ার সুবাদে সম্প্রতি এ প্রসঙ্গে আবারও কথা বললেন তিনি।
বিষয়টি নিয়ে জানতে চাইলে মুঠোফোনে তিনি বলেন, ‘দুই বছর আগে একটি অনলাইন পোর্টালের সঙ্গে বিজ্ঞাপন নির্মাণ নিয়ে কথা হচ্ছিল। তারা বারবার জানতে চাইছিল, বিজ্ঞাপন নির্মাণের ক্ষেত্রে আমার ভেতরে মুক্তিযুদ্ধের চেতনা কাজ করে কি না। তখন বলেছিলাম, রোজগারের জন্য বিজ্ঞাপন বানাই, এখানে কোনো চেতনার ব্যাপার নেই। বক্তব্যটি ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। মুক্তিযুদ্ধ আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক-রাজনৈতিক ঘটনা। মুক্তিযুদ্ধের চেতনা ছাড়া সিনেমা, নাটক বা কবিতা লেখা যায় না। আমি মুক্তিযুদ্ধের চেতনার মধ্য দিয়ে বেড়ে উঠেছি। আমার যেকোনো নির্মাণের নেপথ্যে কোনো–না–কোনোভাবে এই চেতনা কাজ করে।’
আয়নাবাজি ছবির পরিচালক জানিয়েছেন, মধ্যবিত্ত বাঙালি হলেও তিনি বাঙালি ও বাংলাদেশের সব মানুষের জন্যই ছবি বানান।