মুক্তিযুদ্ধের ছবি তৈরি প্রতিযোগিতা ও উৎসব
‘তরুণ চোখে একাত্তর’ শিরোনামে মুক্তিযুদ্ধের ছবি তৈরি প্রতিযোগিতা ও উৎসবের আয়োজন করেছে মুভিভ্যান ফিল্ম সার্কেল। এ উপলক্ষে আজ সকালে সেগুনবাগিছার মুক্তিযুদ্ধ জাদুঘরের সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন এ আয়োজনের তিন উপদেষ্টা ও বিচারক—মোরশেদুল ইসলাম, তারেক মাসুদ ও শামীম আখতার এবং সমন্বয়কারী আবীর শ্রেষ্ঠ।সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১ মার্চের মধ্যে ১৮ থেকে ৩০ বছর বয়সী আগ্রহী তরুণদের নিজের লেখা গল্পের কাহিনি-সংক্ষেপ, চিত্রনাট্য ও নিজের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত জমা দিতে হবে। ঠিকানা: ‘তরুণ চোখে একাত্তর’, জিপিও বক্স-২২১২, ঢাকা-১০০০। মার্চের শেষ সপ্তাহে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সেরা ১১টি চিত্রনাট্যের তালিক প্রকাশ করা হবে। এরপর বিশেষ কর্মশালা ও নির্বাচিত চিত্রনাট্যগুলোকে চলচ্চিত্রে রূপ দেওয়ার প্রয়োজনীয় সুবিধা দেওয়া হবে। এরপর ২০১১ সালের ডিসেম্বর থেকে ২০১২ সালের মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে চলচ্চিত্রগুলোর প্রদর্শনী করা হবে।