মুক্তিযুদ্ধের জাতীয় নাট্যোৎসব জমে উঠেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারুণ জমে উঠেছে মুক্তিযুদ্ধের জাতীয় নাট্যোৎসব। রাজধানীর এবং দেশের বিভিন্ন অঞ্চলের সংগঠনগুলো অংশ নিচ্ছে এতে। দর্শকেরা আগ্রহ নিয়ে দেখছে তরুণদের পরিবেশনা। নাটক মঞ্চায়ন শেষে নাট্যদলগুলোকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে আয়োজকদের পক্ষ থেকে।গতকাল বুধবার ছিল উৎসবের তৃতীয় দিন। তৃতীয় দিনে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে মোট আটটি নাটক মঞ্চস্থ হয়। পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যায় মঞ্চস্থ হয় ঢাকার মহাকাল নাট্যসম্প্রদায়ের ঘুম নেই এবং ঝালকাঠি সরকারি কলেজ পরিবেশন করে নিজ ভূমে পরবাসী। শামসুল আলম ও আবদুল্লাহেল মাহমুদ অতিথি হিসেবে উপস্থিত থেকে যথাক্রমে মহাকাল নাট্যসম্প্রদায় ও ঝালকাঠি সরকারি কলেজ দলের হাতে উৎসবের ক্রেস্ট তুলে দেন।স্টুডিও থিয়েটার হলে প্রথমে মঞ্চস্থ হয় ঢাকার দল নাট্যতীর্থর নাটক ফাগুন শেষে। এরপর মঞ্চস্থ হয় ঠাকুরগাঁও সরকারি কলেজ, ঠাকুরগাঁওয়ের নাটক আঁলে হুঁ দিশমলে স্বাধীনকাদা। এরপর মঞ্চস্থ হয় নেত্রকোনা সরকারি কলেজের নাটক মুক্তির পালাগান। তিনটি নাটকে অতিথি ছিলেন যথাক্রমে মোহাম্মদ বারী, নাসিরুল হক ও কামাল বায়েজিদ।অপরদিকে জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে মঞ্চস্থ হয় কুষ্টিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের নাটক সূর্যোদয়, যশোর কলেজের নাটক সালাউদ্দিনের পালা ও সবশেষে চট্টগ্রামের দল প্যান্টোমাইম মুভমেন্ট উপস্থাপন করে মাইমোড্রামা ফ্রিডম। এখানে তিনটি নাটকে অতিথি ছিলেন যথাক্রমে আমানুল হক ও তামান্না রহমান।মুক্তিযুদ্ধের এই নাট্যোৎসবে জাতীয় চিত্রশালায় চলছে মুক্তিযুদ্ধের চিত্রকর্ম ও আলোকচিত্র প্রদর্শনী।আজ পবিত্র শবে বরাত উপলক্ষে উৎসবের নাটক মঞ্চায়ন ও চলচ্চিত্র প্রদর্শনী বন্ধ থাকবে। আগামীকাল থেকে দর্শকদের জন্য উন্মুক্তভাবে নিয়মিত নাটক মঞ্চায়ন এবং চলচ্চিত্র প্রদর্শনী চলবে।