শিল্পকলা একাডেমীতে আয়োজিত মুক্তিযুদ্ধের নাট্যাৎসবের আজ শেষ দিন। এর আগে গতকাল শুক্রবার উৎসবের ১১তম দিনে নাট্যশালার বিভিন্ন মিলনায়তনে নাটক মঞ্চায়নের পাশাপাশি চিত্রশালা প্লাজায় ছিল যাত্রাপালা। সকালে জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হয় নাগরিক নাট্যাঙ্গনের নাটক সেই সব দিনগুলি ও সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হয় বাকার বকুলের রচনা ও কাজী তৌফিকুল ইসলাম নির্দেশিত বাংলাদেশ শিল্পকলা একাডেমীর (ফরিদপুর) নাটক অতঃপর আমরা। পরীক্ষণ থিয়েটারে সকালে মঞ্চস্থ হয় থিয়েটার তোপখানার নাটক যুদ্ধ এবং যুদ্ধ ও সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হয় নৃত্যনন্দনের নৃত্যনাটক নৃত্যালেখ্য। স্টুডিও থিয়েটারে সকালে মঞ্চস্থ হয় পটুয়াখালী সরকারি কলেজের নাটক আগুনমুখা। সন্ধ্যায় মঞ্চস্থ হয় সোয়েব মুনির নির্দেশিত সরকারি তোলারাম কলেজের নাটক বক্তাবলি, সন্ধ্যা সাড়ে সাতটায় মঞ্চস্থ হয় ময়মনসিংহর শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের নাটক হারমাদ এবং সাড়ে আটটায় মঞ্চস্থ হয় শব্দ নাট্যচর্চা কেন্দ্রের নাটক রাইফেল। এ ছাড়া রাত আটটায় জাতীয় চিত্রশালা প্ল্লাজায় মঞ্চস্থ হয় দেশ অপেরার যাত্রাপালা শতাব্দীর মহানায়ক।