মুক্তিযুদ্ধের যাত্রাপালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিলনায়তনের তিন পাশে দর্শক। মাঝে মঞ্চ। আলো জ্বলতেই ঢোল-তবলার শব্দে মুখর হলো মিলনায়তন। শুরু হলো যাত্রাপালা বাঙ্গালীর দায় মুক্তি। গতকাল রোববার শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারে মঞ্চস্থ হলো পালাটি। সন্ধ্যায় নেত্রকোনার নেত্র কথন সংঘ পরিবেশন করে যাত্রাপালা বাঙ্গালীর দায় মুক্তি। এটি রচনা ও নির্দেশনা দিয়েছেন শফিকুল ইসলাম খান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী যুদ্ধাপরাধীদের নিয়ে তৈরি হয়েছে পালাটি। এতে দেখা যায় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার। নানা ঘটনার পর একপর্যায়ে বিচার হয়। দায়মুক্ত হয় জাতি।