মুক্তিযুদ্ধের সাত নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শনিবার শিল্পকলা একাডেমী আয়োজিত মুক্তিযুদ্ধের জাতীয় নাট্যোৎসবের পঞ্চম দিনে সাতটি নাটক মঞ্চস্থ হয়েছে। একাডেমীর জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে সন্ধ্যায় মঞ্চস্থ হয় আমানুল হকের পরিচালনায় থিয়েটারের (আরামবাগ) নাটক বলদ। পরীক্ষণ থিয়েটারে মঞ্চস্থ হয় শামীম সাগর নির্দেশিত সরকারি অশোক মাহমুদ কলেজ, জামালপুরের নাটক সিংহজানির দুঃখ গাথা কিংবা পুনর্জাগরণ পালা ও বরুণ ব্যানার্জি নির্দেশিত সাতক্ষীরা মহিলা কলেজের নাটক এখনো যুদ্ধ। এদিন স্টুডিও থিয়েটারে মঞ্চস্থ হয় মঞ্জুরুল হক নির্দেশিত আশুগঞ্জ সার কারখানা কলেজ, ব্রাহ্মণবাড়িয়ার নাটক চার দশক ও মলয় কুণ্ডু নির্দেশিত নড়াইল ভিক্টোরিয়া কলেজের নাটক গোরখোদক।