মুক্তির অপেক্ষায় ম্যাডোনার ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পপসম্রাজ্ঞী সিনেমা পরিচালনায় নেমেছেন—খবরটি পুরোনো। টাটকা খবর হচ্ছে, ডব্লিউ ডট ই নামে ছবিটির কাজ শেষ। এখন শুধু মুক্তির অপেক্ষা। ছবির স্বত্ব যিনি কিনেছেন, সেই হার্ভে উইনস্টেইন বলছেন, ছবিটির ব্যাপারে তিনি খুবই আশাবাদী। এটি অস্কার পাওয়ার মতো একটি ছবি। আর তাই একাডেমি অ্যাওয়ার্ড দেওয়ার আগেই অর্থাৎ ডিসেম্বর বা জানুয়ারিতে ছবিটি যুক্তরাষ্ট্রজুড়ে মুক্তি দেওয়ার কথা ভাবছেন তিনি। রাজা অষ্টম এডওয়ার্ড ও ওয়ালিস সিম্পসনের প্রেম নিয়ে রচিত হয়েছে ছবির গল্প। ওয়েবসাইট।