মুক্তির আগেই ইন্টারনেটে ‘মাইকেল’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজারে আসার আগেই হ্যাকারদের কবলে পড়েছে মাইকেল জ্যাকসনের বহুল প্রতীক্ষিত অ্যালবাম মাইকেল। ইন্টারনেটে ফাইল আদান-প্রদান করার ওয়েবসাইটগুলোতে এখন বিনা পয়সায় মিলছে এই অ্যালবামের গানগুলো।‘এটা রেকর্ড কোম্পানি এবং সংগীতশিল্পের জন্য বিশাল আঘাত। এই অ্যালবামের সবকিছুতে চরম গোপনীয়তা বজায় রাখা হয়েছিল। কিন্তু হ্যাকারদের থামানো যায়নি।’ মন্তব্য সংশ্লিষ্ট একটি সূত্রের।মাইকেল জ্যাকসনের নতুন কিছু গান নিয়ে কাল ১৩ ডিসেম্বর বাজারে আসার কথা মাইকেল অ্যালবামটির। ২০০৯ সালে মাইকেলের মৃত্যুর পর তাঁর অশ্রুতপূর্ব গান নিয়ে এটিই হবে প্রথম অ্যালবাম। এই অ্যালবামে থাকবে মোট ১০টি ট্র্যাক। ওয়েবসাইট।