মুক্তির আগেই সুপারহিট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খান
দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খান

একটি ছবি ২০০ কোটি রুপি আয় করলে সেটিকে সুপারহিট তো বলতেই হবে। কিন্তু সেই ছবি যদি মুক্তির আগেই এই পরিমাণ টাকা আয়ের বন্দোবস্ত করে ফেলে? কী বলবেন? অবিশ্বাস্য! শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের নতুন ছবি হ্যাপি নিউ ইয়ার মুক্তির আগেই কমপক্ষে ২০০ কোটি রুপি আয় নিশ্চিত করে ফেলেছে। ছবিটি মুক্তি পাবে ২৩ অক্টোবর।
ফারাহ খান পরিচালিত ছবিটি বিভিন্ন থিয়েটারের বুকিং থেকে কমপক্ষে ১২৫ কোটি রুপির মিনিমাম গ্যারান্টি (এমজি) পেয়েছে। ৬৫ কোটি রুপিতে ছবিটির টিভিস্বত্ব কিনেছে জি গ্রুপ। এ ছাড়া সংগীতের স্বত্বের বিনিময়ে টি-সিরিজ দিচ্ছে ১২ কোটি রুপি।
গত বছর শাহরুখ-দীপিকার চেন্নাই এক্সপ্রেসও দুর্দান্ত ব্যবসা করেছিল। ওম শান্তি ওম ছবিতে প্রথম একসঙ্গে কাজ করা এই জুটির মুকুটে যুক্ত হলো আরেকটি সাফল্য-পালক। বলিউড হাঙ্গামা।