প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ত্রবাজ মিশা ভালোবাসে অপু বিশ্বাসকে। অপু মিশাকে ঘৃণা করে। মিশার কাছ থেকে পালিয়ে বেড়ায়। মিশা খবরের কাগজে অপুর সন্ধান দিতে কোটি টাকার পুরস্কার ঘোষণা করে। এক তরুণ অপুর সন্ধান করে বেড়ায়। কোটি টাকা তার চাই-ই। এমনই এক গল্প নিয়ে পরিচালক সোহানুর রহমান সোহান নির্মাণ করেছেন কোটি টাকার প্রেম ছবিটি। গত রোববার ছবির নির্মাতা সোহানুর রহমান সোহান জানিয়েছেন, ২৪ জুন ছবিটি সারা দেশের প্রায় ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, রিনা খান, অমল বোস, সিরাজ হায়দার ও মিশা সওদাগর।