মুক্তির স্বাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বহুদিন পর যেন মুক্তির স্বাদ পেলেন রোমান পোলানস্কি। গৃহবন্দী অবস্থা থেকে বেরিয়ে প্রথমবারের মতো তিনি হাজির হলেন জনসমক্ষে। মনট্রিক্স জ্যাজ উৎসবে হাজির হওয়ার পর তাঁকে ছেঁকে ধরেন সুইস সাংবাদিকেরা। তবে কারও কাছেই মুখ খোলেননি তিনি। তাঁর স্ত্রী ইমানুয়েলের পরিবেশনা ছিল জ্যাজ উৎসবে। সে উপলক্ষেই পোলানস্কির এই প্রথম জনসমক্ষে আসা। ১৯৭৭ সালে এক কিশোরীকে যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত হওয়ার পরের বছর শাস্তি এড়াতে তিনি যুক্তরাষ্ট্র ত্যাগ করেন। যুক্তরাষ্ট্র তাঁকে ফিরিয়ে নিয়ে বিচারের সম্মুখীন করার ব্যাপারে যথেষ্ট প্রমাণ হাজির করতে পারেনি—এই সিদ্ধান্তে পৌঁছানোর পর সুইজারল্যান্ডের আদালত পোলানস্কিকে গৃহবন্দিত্ব থেকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত দেন। ওয়েবসাইট।