মুখ ও মুখোশের অভিনেতা আমিনুল হক আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের প্রথম স্ববাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’র অভিনেতা আমিনুল হক আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। আজ রোববার ভোর সাড়ে চারটার দিকে তিনি উত্তরার একটি ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। আমিনুল হক দীর্ঘদিন ধরে ঠান্ডাজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী পিয়ারী বেগম ও এক ছেলে রবিউল আমীনকে রেখে গেছেন।পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ আসর জানাজা শেষে উত্তরায় স্থানীয় কবরস্থানে আমিনুল হককে দাফন করা হবে। আমিনুল হক অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে—মুখ ও মুখোশ, মন্দির, মাটির পাহাড়, তোমার আমার, জোয়ার এলো, অপরাজেয়, গোধূলির প্রেম, অচেনা অতিথি, নাজমা প্রভৃতি। উল্লেখ্য, চলচ্চিত্রের পাশাপাশি আমিনুল হক মঞ্চ, বেতার ও টেলিভিশনের নিয়মিত অভিনেতা ছিলেন।