মুখ খুললেন জোলির চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাঞ্জেলিনা জোলি
অ্যাঞ্জেলিনা জোলি

গত মে মাসে দুনিয়াকে চমকে দিয়ে অ্যাঞ্জেলিনা জোলি জানিয়েছিলেন তাঁর দুটি স্তনই অপসারণ করার খবর। হলিউড অভিনেত্রীর এমন সাহসী ঘোষণাকে স্বাগত জানিয়েছিলেন সবাই। আর দশজন তারকা যখন এসব বিষয় নিয়ে ঢাকঢাক গুড়গুড় করেন, লুকোছাপার পথ বেছে নেন; জোলি গোপন করেননি কিছুই।

এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ওই গুরুত্বপূর্ণ অস্ত্রোপচারটি করা ক্রিস্টি ফাঙ্ক। বেভারলি হিলসের পিঙ্ক লোটাস ব্রেস্ট সেন্টারের এই চিকিৎসক জানান, জোলির এ ঘোষণা স্তন ক্যানসার সম্পর্কে সবাইকে, বিশেষ করে নারীদের সচেতন করে তুলতে বিশেষ ভূমিকা পালন করেছে। তর্ক সাপেক্ষে বিশ্বের অন্যতম এই সুন্দরী নারীই যখন নারীত্বের অন্যতম প্রতীক হিসেবে বিবেচিত দেহের সেই অংশটি বাদ দিয়ে দেন ক্যানসারের ঝুঁকি এড়াতে, বাকিরাও তাতে অনুপ্রাণিত হবেন বৈকি। পিটিআই।