মুখ খুললেন প্রীতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজনের সম্পর্ক এমন কদর্য রূপ নেবে, কে ভেবেছিল? কে ভেবেছিল, ব্যাপারটা থানা-আদালত পর্যন্ত গড়াবে৷ নেস ওয়াদিয়া বিস্ময় প্রকাশ করেছেন৷ তবে তাঁর সাবেক প্রেমিকা প্রীতি জিনতা বিষয়টি নিয়ে ফেসবুকে বিবৃতি দিয়ে বলেছেন, কাউকে আঘাত করতে নয়, নিজের সুরক্ষার জন্যই আদালতের দ্বারস্থ হয়েছেন৷
গত ৩০ মে আইপিএলের ম্যাচ চলার সময় পাঞ্জাব দলের যৌথ মালিক নেস ‘উত্ত্যক্ত’ করেছেন, মেরে ফেলার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন প্রীতি৷ নেস এটিকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করলেও প্রীতি বলছেন, ‘আমি হয়তো প্রবল সম্পদশালী বা ক্ষমতাবান নই, কিন্তু সত্য আমার পাশে আছে৷ সারা জীবন কঠোর পরিশ্রম করে সম্মান আদায় করেছি৷ অতীতে কেউ কখনো আমাকে এভাবে প্রকাশ্যে গালিগালাজ ও অপমান করেনি৷’ পিটিআই৷