মুখ খুললেন বিপাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপাশা বসু
বিপাশা বসু

কোথাও একটা গড়বড় যে হয়েছে, সেটা বোঝাই যাচ্ছিল। টের পাওয়া যাচ্ছিল, ‘অসুস্থতা’র খবরটি স্রেফ অজুহাত। অবশেষে বিপাশা বসু মুখ খুললেন হামসকলস ছবির প্রচারণায় অংশ না নেওয়ার ব্যাপারে। অবশ্য অনেক কিছু বলেও কিছুই যেন বললেন না।
সাজিদ খানের নতুন ছবিতে তিন প্রধান চরিত্রের একটি করেছেন বিপাশা। কিন্তু রহস্যময় কারণে ছবির প্রচারণা থেকে নিজেকে সরিয়ে নেন। এ ব্যাপারে সাজিদের বক্তব্য, বিপাশাই ভালো জানে কারণটা। আর বিপাশা বললেন, ‘ছবির শেষটা আমার পছন্দ হয়নি।’ গুঞ্জন আছে, দুই নবাগতা তামান্না ও এষাকে বেশি গুরুত্ব দেওয়ায় পরিচালকের ওপর চটেছেন বিপাশা। ইন্ডিয়ান এক্সপ্রেস।